আপনার বাসায় কেউ একজন অসুস্থ থাকায় আপনি বাসা থেকে বের হলেন এবং চিন্তা করলেন, আপনার নিকটস্থ একটি ক্লিনিকে যাবেন। আপনি যদি ক্লিনিক এর লোকেশন সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না থাকেন, স্বাভাবিকভাবেই আপনি ক্লিনিক এর নাম লিখে গুগলে সার্চ করবেন এবং এভাবে গুগলে সার্চ করলেই আপনি যেটা দেখতে পাবেন সেটা হলো গুগল ক্লিনিক এর লোকেশন দেখাচ্ছে এবং সাথে তার ওয়েব এড্রেস এবং ক্ষেত্র বিশেষে কন্টাক্ট ইনফর্মেশন সহ বিভিন্ন তথ্য শো করছে, যার মাধ্যমে আপনি সহজে ক্লিনিকটি খুঁজে পেলেন অথবা তাদের ওয়েব এড্রেসে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পেলেন।
কেমন হয় যদি আপনার বিজনেসকেও কেউ গুগলে সার্চ দিয়ে এভাবে খুঁজে পায়?
হ্যাঁ এটা খুব সহজেই সম্ভব Google এর একটি টুল Google My Business এর মাধ্যমে। এটা মূলত গুগলে আমার আপনার বিজনেস বা প্রতিষ্ঠানের উপস্থিতি ম্যানেজ করে। এর মাধ্যমে আপনার বিজনেসকে গুগল তার সার্চ রেজাল্টে দেখাবে এবং মানুষ ম্যাপে সহজে আপনার বিজনেসের লোকেশন খুঁজে পাবে। আমরা সব সময় মনে করি, নিজস্ব ওয়েবসাইট না থাকলে গুগলে আমাদের বিজনেসকে সার্চ রেজাল্টে শো করবে না, আসলে আমাদের এই ধারণাটি ভুল। G my business টুল ব্যবহার করে আমাদের বিজনেসের ইনফরমেশনগুলোও গুগল সার্চ রেজাল্টে সুন্দর গোছানোভাবে শো করানো সম্ভব।
G My Business এর মাধ্যমে আপনার বিজনেসে আরও কী কী সুবিধা যোগ করতে পারবেন
গুগল মাই বিজনেসের মাধ্যমে সহজেই মানুষ আপনার লোকেশন এবং ওয়েব সাইট খুঁজে পাবে গুগলে সার্চ করে।
গুগল মাই বিজনেসে শেয়ার করা ইনফরমেশন এবং ছবিগুলো মানুষ আপনার বিজনেসের নাম লিখে সার্চ দিলেই সুন্দর গোছানো আকারে শো করবে।
এর মাধ্যমে চাইলেই খুব সহজে বিনামূল্যে একটি সাব-ডোমেইন ওয়েবসাইটও বানিয়ে নিতে পারেন। এছাড়া আপনার নিজের ওয়েব সাইট তো এখানে চাইলে যুক্ত করতেই পারেন সহজেই।
চাইলে এখানে খুব সহজেই গুগল এডওয়ার্ডের সহায়তায় আপনার বিজনেসের এড শো করতে পারেন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে।
এটার মাধ্যমে চাইলেই আপনি আপনার পণ্য বা সেবা নিয়ে পোস্ট করতে পারেন।
এর মাধ্যমে আপনার কাস্টমার যেমন আপনাকে গুগলে খুঁজে পাবে তেমনি তারা চাইলে আপনাকে প্রশ্নও করতে পারবে এবং আপনি তার উত্তরও প্রদান করতে পারবেন সহজে।
এটার মাধ্যমে চাইলেই আপানার কাস্টমাররা আপনার বিজনেস সম্পর্কে রিভিউ দিতে পারবে, যেটা আপনার নতুন ক্রেতাদের আপনার পণ্য বা সেবা নিতে উৎসাহিত করবে।
খুব সহজে যদি বলতে হয়, এটা গুগলে আপনার বিজনেসের একটা উপস্থিতি তৈরি করবে, যার মাধ্যমে ক্রেতারা সহজে গুগলে সার্চ করেই আপনার বিজনেসকে খুঁজে পাবে এবং যেটা আপনার বিজনেসের একটি পজিটিভ ব্র্যান্ড ভ্যালু তৈরি করবে।
তাই দেরী না করে Google My Business এ রেজিস্টার করে ফেলুন, নিজে না পারলে প্রয়োজনে msncloud.net এর সাহায্য নিন।
আপনি চাইলে আপনার পুরো বিজনেসের ডিজিটালাইজড এর দায়িত্ব msnCloud কে দিতে পারেন। আপনার বিজনেসের আইটি সংক্রান্ত সকল বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য মনোপুতো সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01680013168 অথবা ভিজিট করুন আমাদের অফিস।
Office Address :
Kassaf Shopping Center, Shop No #71, 2nd Floor, Chittagong Road, Siddhirganj 1430
Hotline : 01680013168