ডোমেইন সার্চ ও রেজিস্ট্রেশন - msnCloud.net

আপনার ডিজিটাল ব্র্যান্ডের
সঠিক ডোমেইনটি খুঁজে নিন

msnCloud দিচ্ছে সুপারফাস্ট অ্যাক্টিভেশন এবং সম্পূর্ণ DNS কন্ট্রোল।

.com ৳১৫০০
.net ৳১৭৫০
.org ৳১৮০০

জনপ্রিয় ডোমেইন প্রাইজ লিস্ট

msnClouddbd Supersite থেকে বাছাইকৃত সেরা ডোমেইন এক্সটেনশনগুলোর বর্তমান মূল্য তালিকা।

.com ৳১৫০০
.net ৳১৭৫০
.org ৳১৮৫০
.info ৳১৪৫০
.biz ৳১৬০০
.xyz ৳১২০০
Server Data Center
Digital Identity

ডোমেইন কি এবং এটি আপনার ব্যবসার জন্য কেন প্রয়োজন?

সহজ ভাষায় বলতে গেলে, ডোমেইন হলো ইন্টারনেটে আপনার ব্যবসার স্থায়ী ঠিকানা। কেউ যখন আপনার ওয়েবসাইট ভিজিট করতে চায়, তখন তারা এই নাম লিখে সার্চ দেয়। যেমন: msncloud.net। এটি শুধু একটি নাম নয়, এটি আপনার ডিজিটাল পরিচয়।

একটি প্রফেশনাল ডোমেইন নাম আপনার প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করে। ফ্রি ডোমেইন বা সাব-ডোমেইনের বদলে নিজের একটি .com বা .net ডোমেইন থাকলে গ্রাহক আপনার ব্র্যান্ডকে গুরুত্ব সহকারে দেখে। msnCloud বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ডোমেইন প্রোভাইডার হিসেবে আপনাকে দিচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ডের সেবা।

msnCloud ডোমেইন সার্ভিসের বিশেষত্ব

তাত্ক্ষণিক অ্যাক্টিভেশন

পেমেন্ট করার সাথে সাথেই আমাদের অটোমেটেড সিস্টেম আপনার ডোমেইনটি রেজিস্টার করে দেয়। কোনো প্রকার দীর্ঘসূত্রিতা ছাড়াই আপনার ওয়েবসাইট লাইভ করার পথ সুগম হয়।

সম্পূর্ণ DNS কন্ট্রোল

আমরা আপনাকে একটি ইউজার ফ্রেন্ডলি কন্ট্রোল প্যানেল প্রদান করি যেখান থেকে আপনি নিজেই আপনার ডিএনএস ম্যানেজমেন্ট (A, MX, CNAME রেকর্ড) করতে পারবেন অত্যন্ত সহজে।

ডোমেইন লক প্রোটেকশন

আপনার ডোমেইনকে অননুমোদিত ট্রান্সফার বা হ্যাকিং থেকে রক্ষা করতে আমরা দিচ্ছি ফ্রি ডোমেইন লক সুবিধা। আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ডোমেইন সরাতে পারবে না।

কিভাবে সেরা ডোমেইন নাম নির্বাচন করবেন? (SEO টিপস)

ডোমেইন রেজিস্ট্রেশন করার সময় তাড়াহুড়ো না করে একটি সুপরিকল্পিত নাম বেছে নেওয়া উচিত। কারণ একটি ভালো নাম আপনার ওয়েবসাইটের এসইও (SEO) র‍্যাঙ্কিংয়ে বিশাল ভূমিকা রাখে।

ডোমেইন সিলেকশন চেকলিস্ট:

  • ১. নাম ছোট ও সহজ রাখুন: ডোমেইন নাম ৬ থেকে ১০ অক্ষরের মধ্যে হলে মনে রাখা সহজ হয়।
  • ২. কি-ওয়ার্ড ব্যবহার করুন: আপনার ব্যবসার মূল বিষয়বস্তু ডোমেইন নামে থাকলে গুগল দ্রুত আপনার সাইটকে ইন্ডেক্স করে।
  • ৩. হাইফেন এড়িয়ে চলুন: ডোমেইন নামে হাইফেন (-) বা সংখ্যা ব্যবহার করলে মানুষ বিভ্রান্ত হতে পারে।

ডোমেইন এক্সটেনশন (TLD) এর গুরুত্ব

বর্তমানে বাজারে কয়েকশো এক্সটেনশন থাকলেও .com এর জনপ্রিয়তা সবার শীর্ষে। তবে আপনার ব্যবসা যদি স্পেসিফিক কোনো বিষয়ের ওপর হয়, তবে আপনি .net বা .info বেছে নিতে পারেন। বাংলাদেশের ই-কমার্স বা লোকাল বিজনেসের জন্য ডট কম ডট বিডি (.com.bd) একটি আস্থার প্রতীক।

WHOIS প্রাইভেসি প্রোটেকশন কি?

আপনি যখন কোনো ডোমেইন রেজিস্টার করেন, তখন আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর পাবলিকলি দেখা যায়। এটি থেকে রেহাই পেতে আমরা অফার করি WHOIS প্রাইভেসি প্রোটেকশন, যা আপনার ব্যক্তিগত তথ্যকে হাইড করে রাখে এবং স্প্যাম কল বা মেইল থেকে আপনাকে রক্ষা করে।

"আপনার অনলাইন ঠিকানার প্রথম ধাপ শুরু হোক msnCloud এর আস্থার সাথে। আমরা গত এক দশক ধরে বাংলাদেশের উদ্যোক্তাদের ডিজিটাল স্বপ্নপূরণে কাজ করছি।"

— Tuner Himu (msnCloud Team)

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন: ডোমেইন রেজিস্ট্রেশন কত বছর পর পর রিনিউ করতে হয়?

উত্তর: ডোমেইন সাধারণত ১ বছর থেকে ১০ বছরের জন্য রেজিস্ট্রেশন করা যায়। পিরিয়ড শেষ হওয়ার আগেই এটি রিনিউ করতে হয়। msnCloud আপনাকে রিনিউয়ালের সময়মতো ইমেইল ও এসএমএস নোটিফিকেশন প্রদান করবে।

প্রশ্ন: আমি কি পরে ডোমেইন নাম পরিবর্তন করতে পারব?

উত্তর: একবার ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই নাম পরিবর্তন করা সম্ভব নয়। নাম পরিবর্তনের জন্য আপনাকে নতুন ডোমেইন রেজিস্টার করতে হবে। তাই নাম নির্বাচনের সময় অবশ্যই সতর্ক থাকুন।

আপনার সফলতার যাত্রা
শুরু হোক msnCloud-এর সাথে

ডোমেইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে হোস্টিং ও মার্কেটিং—সবই এক ছাদের নিচে।

উপরে সার্চ করুন
Reach us on WhatsApp
1