কিভাবে সেরা ডোমেইন নাম নির্বাচন করবেন? (SEO টিপস)
ডোমেইন রেজিস্ট্রেশন করার সময় তাড়াহুড়ো না করে একটি সুপরিকল্পিত নাম বেছে নেওয়া উচিত। কারণ একটি ভালো নাম আপনার ওয়েবসাইটের এসইও (SEO) র্যাঙ্কিংয়ে বিশাল ভূমিকা রাখে।
ডোমেইন সিলেকশন চেকলিস্ট:
- ১. নাম ছোট ও সহজ রাখুন: ডোমেইন নাম ৬ থেকে ১০ অক্ষরের মধ্যে হলে মনে রাখা সহজ হয়।
- ২. কি-ওয়ার্ড ব্যবহার করুন: আপনার ব্যবসার মূল বিষয়বস্তু ডোমেইন নামে থাকলে গুগল দ্রুত আপনার সাইটকে ইন্ডেক্স করে।
- ৩. হাইফেন এড়িয়ে চলুন: ডোমেইন নামে হাইফেন (-) বা সংখ্যা ব্যবহার করলে মানুষ বিভ্রান্ত হতে পারে।
ডোমেইন এক্সটেনশন (TLD) এর গুরুত্ব
বর্তমানে বাজারে কয়েকশো এক্সটেনশন থাকলেও .com এর জনপ্রিয়তা সবার শীর্ষে। তবে আপনার ব্যবসা যদি স্পেসিফিক কোনো বিষয়ের ওপর হয়, তবে আপনি .net বা .info বেছে নিতে পারেন। বাংলাদেশের ই-কমার্স বা লোকাল বিজনেসের জন্য ডট কম ডট বিডি (.com.bd) একটি আস্থার প্রতীক।
WHOIS প্রাইভেসি প্রোটেকশন কি?
আপনি যখন কোনো ডোমেইন রেজিস্টার করেন, তখন আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর পাবলিকলি দেখা যায়। এটি থেকে রেহাই পেতে আমরা অফার করি WHOIS প্রাইভেসি প্রোটেকশন, যা আপনার ব্যক্তিগত তথ্যকে হাইড করে রাখে এবং স্প্যাম কল বা মেইল থেকে আপনাকে রক্ষা করে।
"আপনার অনলাইন ঠিকানার প্রথম ধাপ শুরু হোক msnCloud এর আস্থার সাথে। আমরা গত এক দশক ধরে বাংলাদেশের উদ্যোক্তাদের ডিজিটাল স্বপ্নপূরণে কাজ করছি।"
— Tuner Himu (msnCloud Team)